মালদা

কালিয়াচকের সুলতানগঞ্জ পেট্রলপাম্প এলাকায় বুলেরো ও লড়ির মুখোমুখি সংঘর্ষে আহত তিন যুবক

বুলেরো ও লড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত তিন। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে কালিয়াচক থানার সুলতানগঞ্জ পেট্রলপাম্প সংলগ্ন এলাকায়। বর্তমানে আহতরা সিলামপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। 

        পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত তিন জনের নাম ফিরোজ শেখ, বরসাদ শেখ এবং সমীর সরকার। জানা যায়, ফিরোজ, বরসাদ এবং সমীর বুলেরো গাড়ি করে ফারাক্কা থেকে মালদার দিকে যাচ্ছিল। আসার পথে সুলতানগঞ্জ পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় মালদা থেকে যাওয়া লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বুলেরোর। দুর্ঘটনায় গুরুত্বর জখম হন ওই তিন যুবক। তাদের স্থানীয়রা উদ্ধার করে সিলামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করে কালিয়াচক থানায় নিয়ে যায় পুলিশ। যদিও লড়ি চালক পলাতক।